জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগেরহাটের রামপ…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগেরহাটের রামপ…
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রসবকালে নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন খাইরাতুন হিসান কেয়া নামের এক নারী চিকিৎসক। তার এমন মন্তব্যে ফেসবুকসহ সুশীল সমাজে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করানোর সময় নবজাতকের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়ে মৃত্যু ঘটে। বর্তমানে প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় চিকিৎসাধীন।
মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা. খাইরাতুন হিসান কেয়া লেখেন, ‘আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।’
পোস্টের অন্য অংশে তিনি লেখেন, ‘আমি নিজে দাঁড়িয়ে থেকে নরমাল ডেলিভারি করেছি। আপনারা কত বড় নিমকহারাম মানুষজন! এখন থেকে আমি বলে দিচ্ছি, যেসব রোগী ৫ মাসের পর থেকে আমার ফলোআপে থাকবে, শুধু তাদের দায়িত্ব আমি নেব। অন্য কারও রোগী আমার কাছে আসবেন না দয়া করে। আমি তাদের দেখবও না, ডেলিভারিও করব না।’
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুস্করনী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা আক্তার গর্ভধারণের পর থেকে চৌদ্দগ্রাম হাইস্কুল রোডের একটি বেসরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক আফরোজা হাশেম নূপুরের অধীনে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। গত ২২ সেপ্টেম্বর চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসাউন্ড করানো হলে জানানো হয়, গর্ভের শিশুটি পানিশূন্যতার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সিজারিয়ান অপারেশনের মানসিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে একই হাসপাতালের আরেক চিকিৎসক খাইরাতুন হিসান কেয়া ওই প্রসূতিকে নরমাল ডেলিভারির শতভাগ নিশ্চয়তা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।
গত শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে নাজমা আক্তারের প্রসববেদনা উঠলে স্বজনেরা চিকিৎসক খাইরাতুন হিসান কেয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। তাঁর পরামর্শে ভোর আনুমানিক পাঁচটায় রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডা. কেয়া বেলা ১১টার পর হাসপাতালে আসেন।
অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় ধরে টানাটানি করে স্বাভাবিক প্রসবের চেষ্টা চালানো হয়। বেলা আড়াইটার দিকে টানাহেঁচড়ার কারণে নবজাতকের মাথায় গুরুতর আঘাত লাগে ও রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে ডা. কেয়া চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক নাহিদা সুলতানাকে সেখানে ডেকে আনেন। রোগীর সংকটাপন্ন অবস্থা দেখে তাকে দ্রুত আইসিইউ সুবিধাসম্বলিত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার (সিজার) করানোর পরামর্শ দেন ওই চিকিৎসক। কিন্তু এরপরও স্বাভাবিক প্রসবের জোর চেষ্টা চালিয়ে গেলে নবজাতক জরায়ুমুখে আটকে মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি নাজমা আক্তারের শারীরিক অবস্থারও চরম অবনতি ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান প্রসব করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ভুক্তভোগীর প্রবাসী স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রথম সন্তান জন্ম নেবে বলে আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। ডা. কেয়ার অবহেলায় আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমার স্ত্রীও এখন আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিচার দাবি ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরই ফেসবুকে বিতর্কিত ওই পোস্ট করেন ডা. খাইরাতুন হিসান কেয়া। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে পোস্ট দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘যা লিখেছি, তা আমার ফেসবুকেই আছে।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১ দিন
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে অবশেষে সক্রিয় করা হলো ত্রিপাক্ষিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’। রিয়াদে আয়োজিত কৌশলগত-রাজনৈত…





৪ দিন
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে ফের বিক্ষোভ ও চরম উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর…
৪ দিন
গাজায় রক্তক্ষয়ী সংঘাত ছাড়াও হামাস, হিজবুল্লাহ ও হুথিদের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলের। এমনকি পাল্টাপাল্টি হামলায় ইরানের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যজুড়ে এ…
৪ সপ্তাহ
মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্র আর ড্রোন লড়াইয়ের গর্জন, আর তখন তার তপ্ত আঁচ গিয়ে লাগছে আটলান্টিকের ওপারে মার্কিন মুলুকের সাধারণ মানুষের পকেটে। ইরানের সঙ্গে চলমান সংঘাত এখন আর …
৩ সপ্তাহ
যুক্তরাজ্য থেকে পৃথক হওয়ার লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতৃত্ব। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডি…